৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
Home ⁠ইতিহাস ও রাজনীতি পরিবেশ ও জলবায়ু সংকটে গুরুতর চ্যালেঞ্জের মুখে বিশ্ব: এরদোয়ান

পরিবেশ ও জলবায়ু সংকটে গুরুতর চ্যালেঞ্জের মুখে বিশ্ব: এরদোয়ান

by নিজস্ব প্রতিবেদক

পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে পুরো বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে ‘জেমরে ফাউন্ডেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, শিল্পকারখানার বর্জ্য, স্প্রে ও ধোঁয়া, তেল ও ওষুধের বর্জ্য, প্লাস্টিক পণ্য, নতুন সার, আবর্জনা ও বিভিন্ন রাসায়নিক বর্জ্য দ্রুত পরিবেশ দূষিত করছে। এর ফলে বায়ু, পানি ও মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, অসচেতনভাবে ফেলে দেয়া একটি প্লাস্টিকের বোতল প্রায় চার শতাব্দী পর্যন্ত পরিবেশ দূষণ করতে পারে। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক আবহাওয়ার মতো দুর্যোগ বাড়ছে, যা মানবসহ সব জীবের জন্য হুমকি তৈরি করছে।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এখন আর জলবায়ু ও পরিবেশ সংকটকে উপেক্ষা করার সুযোগ নেই। পরিবেশ রক্ষায় আরও জোরালো উদ্যোগ নিতে হবে এবং বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করতে হবে।

তিনি জানান, তরুণদের স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে ‘জেমরে ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে কাজ করবে।

 

You may also like

Leave a Comment